Web Analytics

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, বর্তমান সংকটময় পরিস্থিতিতে সরকার এখনো জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি। শুক্রবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির বাধ্যবাধকতা রয়েছে এবং সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় আইনগত অপরাধ। এছাড়া, প্রতি মাসের শুরুতে সরকার জ্বালানি তেলের দাম নির্ধারণ করে থাকে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কিছু ভোক্তা প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন বলে খবর পাওয়া গেছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে। জনগণের ভয় ও আতঙ্ক কমাতে বিপিসি জানিয়েছে, বিদেশ থেকে তেল আমদানি ও দেশের বিভিন্ন ডিপোতে সরবরাহ কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে নিয়মিত তেল পাঠানো হচ্ছে।

বিপিসি আশা প্রকাশ করেছে, অল্প সময়ের মধ্যেই দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের বাফার স্টক গড়ে উঠবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।