Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফর করবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বর্ষা মৌসুমের আগে দুই জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

মন্ত্রী বলেন, সারা দেশে পাঁচ বছর মেয়াদি ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী কয়েকটি জেলায় এই কর্মসূচির উদ্বোধন করেছেন এবং স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় কাজ চালিয়ে যাচ্ছেন। বর্ষা আসন্ন হওয়ায় মে মাস পর্যন্ত এই কার্যক্রম চলবে এবং বর্ষা শেষে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পুনরায় শুরু হবে।

বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ হয়েছে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। তিনি বলেন, সরকার শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।