Web Analytics

রোববার দুপুর থেকে ফেসবুকের ডেস্কটপ ভার্সন ব্যবহার করতে গিয়ে অনেক ব্যবহারকারী সমস্যার মুখে পড়েছেন। সার্ভারে সমস্যা বা কারিগরি ত্রুটির কারণে এই বিঘ্ন ঘটছে বলে জানা গেছে। অনেকেই লগইন করার সময় ‘অ্যাকাউন্ট টেম্পোরারি এনেবেল’ বা পেজ লোড না হওয়ার মতো বার্তা পাচ্ছেন। এটি সাধারণত মেটার ব্যাকএন্ড আপডেট বা সার্ভার সমস্যার ফল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গিয়ে #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে সমস্যার কথা জানিয়েছেন এবং ত্রুটির বার্তার স্ক্রিনশট শেয়ার করেছেন। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এই ত্রুটির কারণে ফেসবুকের ডেস্কটপ সংস্করণে নির্ভরশীল ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, যদিও সমস্যার স্থায়িত্ব ও পরিসর এখনো স্পষ্ট নয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।