Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলীয় ও রাজনৈতিক অঙ্গনে মন্ত্রিসভা গঠনের আলোচনাও শুরু হয়েছে। দলীয় সূত্র জানায়, অভিজ্ঞ প্রবীণ নেতাদের পাশাপাশি উচ্চশিক্ষিত তরুণদের অন্তর্ভুক্ত করে অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা চলছে। অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টাকে টেকনোক্র্যাট হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়েও ভাবছে বিএনপি, যদিও এ নিয়ে কিছু আপত্তি রয়েছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস ও সালাহউদ্দিন আহমদসহ কয়েকজন সাবেক মন্ত্রীকে গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার আলোচনা চলছে। নতুন মুখ হিসেবে রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে টেকনোক্র্যাট বা মন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে রয়েছেন ড. রেজা কিবরিয়া, ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ ও নুরুল হক নুর।

সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে এবং প্রধানমন্ত্রী নিয়োগের পর মন্ত্রিসভা গঠন সম্পন্ন হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।