Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষিকা ও শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ২৩ এপ্রিলের এই ঘটনার নিন্দা জানান। অভিযোগে বলা হয়, স্থানীয় বিএনপি নেতা আকবর আলী ও তার সহযোগীরা কলেজে প্রবেশ করে চাঁদা দাবি, এক শিক্ষিকাকে জুতাপেটা, অধ্যক্ষসহ শিক্ষকদের মারধর ও ভাঙচুর চালায়।

জুবায়ের বলেন, এই হামলা শিক্ষক সমাজের প্রতি অপমান এবং শিক্ষার পরিবেশ নষ্টের শামিল। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা আইনশৃঙ্খলার অবনতির ইঙ্গিত দেয়। জামায়াত এই ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানায়।

বিবৃতিতে আহত শিক্ষকদের চিকিৎসা, নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।