Web Analytics

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে একযোগে বই বিতরণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, শিক্ষাবর্ষ শুরুর অনেক আগেই মানসম্মত বই মুদ্রণ, বাঁধাই ও মাঠপর্যায়ে সরবরাহ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার বই ছাপা হচ্ছে। প্রাক-প্রাথমিকের বই ছাপা ও সরবরাহ প্রায় শেষ; প্রাথমিকের ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিকের ৯২ শতাংশের বেশি বই উপজেলা পর্যায়ে পৌঁছেছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বইও ছাপা হচ্ছে। ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিকের ৯২ দশমিক ৯৭ শতাংশ বইয়ের পিডিআই সম্পন্ন হয়েছে।

এনসিটিবি চেয়ারম্যান জানান, ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের সব বই উপজেলা পর্যায়ে পৌঁছানোর কথা। নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাই ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার কাজ চলছে। নীতিনির্ধারণী পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্তের পর বিতরণের সুনির্দিষ্ট তারিখ জানানো হবে। কাগজ, ছাপা, বাঁধাই ও আলোর প্রতিফলনসহ বিভিন্ন বিষয় যাচাই করে বইয়ের মান নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।