Web Analytics

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের খবর প্রকাশিত হয়েছে। মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, গত সপ্তাহান্তে দুই নেতার ফোনালাপে এ বিষয়ে তীব্র মতবিরোধ দেখা দেয়। ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ সূত্রের বরাত দিয়ে কথোপকথনকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ বলে বর্ণনা করেছে।

একটি সূত্র ফোনালাপটিকে ‘নরকতুল্য চিৎকার-চেঁচামেচিতে ভরা কথোপকথন’ বলেছে। তবে নেতানিয়াহুর কার্যালয় প্রতিবেদনটি ভুয়া খবর ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের আগের প্রতিবেদনে বলা হয়, ইরানে ফের সামরিক অভিযান চালাতে নেতানিয়াহু প্রতিদিন ট্রাম্পকে চাপ দিচ্ছেন। অন্যদিকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো নতুন হামলার বিরোধিতা করে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে।

ট্রাম্প বলেছেন, ইরান সংকট নিরসনে ইতিবাচক অগ্রগতি হওয়ায় নতুন মার্কিন হামলার সম্ভাবনা আপাতত কম। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও বলেছেন, এখন বড় সামরিক অভিযানের প্রয়োজন দেখছে না ওয়াশিংটন, তবে ইরান মার্কিন নির্ধারিত রেড লাইন অতিক্রম করলে যুক্তরাষ্ট্র জবাব দিতে প্রস্তুত। কাতার জানিয়েছে, মধ্যস্থতা উদ্যোগে ওয়াশিংটন ও তেহরান ইতিবাচক সাড়া দিয়েছে, যদিও চুক্তির সম্ভাবনা অনিশ্চিত।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।