Web Analytics

ফেনীর দাগনভূঞা পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকায় সোমবার সকালে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর এবং মুক্তিপণ দাবির ঘটনার পর শিশুটির লাশ পাওয়া যায়। নিহত হাসান লক্ষ্মীপুর জেলার কমলনগরের বাসিন্দা মো. তারেক ও তারজিনা আক্তার নিপু দম্পতির ছেলে।

শিশুটির বাবা জানান, শনিবার সকালে বাসার সামনে থেকে হাসান নিখোঁজ হয়। সন্ধ্যায় ০১৯২৭০৩৫৬০৩ নম্বর থেকে ফোন করে প্রথমে ১২ হাজার টাকা এবং পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়, না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। পরদিন রোববার দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করা হয়।

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম জানান, সোমবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তিনি বলেন, মুক্তিপণ দাবির বিষয়টি একটি প্রতারকচক্রের কাজ এবং হুমকি দেওয়া ফোন নম্বরটি নওগাঁ জেলার বলে জানা গেছে। তদন্ত চলছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।