রোববার সকালে ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। শনিবার রাত ১২টার পর থেকে কার্যকর হওয়া নতুন দামে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা লিটার নির্ধারণ করেছে সরকার। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে।
ক্রেতারা অভিযোগ করেছেন, তেলের দাম বাড়ায় জনজীবনে প্রভাব পড়েছে এবং পণ্যের দামও বাড়ছে। রাজধানীর আসাদ গেট, তেজগাঁও ও পরীবাগ এলাকার পাম্পগুলোতে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি হচ্ছে, ফলে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ তেল পাচ্ছেন না।
বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ করলে কৃত্রিম সংকট ও মজুদ প্রবণতা কমবে এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আসবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।