চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং লিডার’ হিসেবে পরিচিত ওয়াকিল হোসেন ওরফে বগা রোববার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। চাঁদাবাজির একটি মামলায় জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার, প্রসিকিউশন, হাসান ইকবাল চৌধুরী। আদালত সূত্রে জানা যায়, বগা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। তার পক্ষে জামিন আবেদন করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমেদ, সাধারণ সম্পাদক আহম্মেদ কামরুল ইসলাম সাজ্জাদসহ একাধিক আইনজীবী।
বগা নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ জুন তাকে বহিষ্কার করা হয়। হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও দখলসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে। পুলিশের দাবি, তিনি একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতেন এবং দলীয় প্রভাব কাজে লাগিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।