Web Analytics

জাতীয় নাগরিক পার্টির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার অভাব, আদর্শিক বিচ্যুতি এবং পুরুষতান্ত্রিক কর্তৃত্ববাদী সিদ্ধান্তের কারণে তিনি পদত্যাগ করেছেন। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি জানান, এটি আবেগ বা অভিমানে নেওয়া হঠাৎ সিদ্ধান্ত নয়; দীর্ঘ রাজনৈতিক পর্যালোচনার ফল।

শারমিনের অভিযোগ, শুরুতে মুক্ত আলোচনা ও দীর্ঘ বিতর্ক থাকলেও এনসিপি ধীরে ধীরে এককেন্দ্রিক কর্তৃত্ববাদী কাঠামোর দিকে গেছে। জামায়াতে ইসলামীর সঙ্গে ১১ দলীয় নির্বাচনি জোটকে তিনি দলের বড় আদর্শিক বিচ্যুতি হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, সংস্কার, নির্বাচন ও নিরাপত্তার অজুহাতে এই জোট করা হলেও তা এনসিপির নিজস্ব রাজনৈতিক অবস্থান বিসর্জন দিয়ে ক্ষমতার সমীকরণে সংসদে যাওয়ার চেষ্টা। তিনি বলেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে আলোচনার আনুষ্ঠানিক বা লিখিত তথ্য রাজনৈতিক পরিষদের সদস্যদের জানানো হতো না।

নারীদের প্রান্তিকীকরণের অভিযোগ করে তিনি বলেন, তিন নারী সদস্য জোটের বিরোধিতা করলেও সাত পুরুষ সদস্য সংখ্যাগরিষ্ঠতার জোরে সিদ্ধান্ত চাপিয়ে দেন। আইন-আদালত, স্বাস্থ্য ও জীবনযাত্রায় মৌলিক সংস্কার হয়নি বলেও তিনি মন্তব্য করেন। শারমিন জানান, তিনি রাজনীতি ছাড়ছেন না এবং সমমনাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।