Web Analytics

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২৫–২৬ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে। উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন আগামী ১ মার্চ পর্যন্ত পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দেওয়া যাবে। এর আগে গল্প, চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনা জমাদানের শেষ সময় ছিল ২৯ জানুয়ারি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, লেখক ও চিত্রনাট্যকারদের কাছ থেকে কাহিনি ও চিত্রনাট্য বাছাইয়ের জন্য প্রস্তাব আহ্বান করা হয়েছে। চলচ্চিত্র শিল্পের প্রসার এবং মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে ২০২৫–২৬ অর্থবছরে সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য উভয় ক্ষেত্রেই একটি মূল কপিসহ ১২ সেট পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দিতে হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।