Web Analytics

প্রতিষ্ঠিত সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের অনুকরণে অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে ১৯টি ভুয়া ওয়েবসাইট শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরিন সুলতানার লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারকারী ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্টও চিহ্নিত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্তের কথাও সংসদে জানানো হয়।

পিআইবির বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও ও রিল প্রকাশ করেছে; বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশিত হয়েছে ৫৫২টি। প্ল্যাটফর্মটি প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি দাবি যাচাই করছে। শিগগিরই ফ্যাক্ট চেক ম্যানুয়াল প্রকাশের পরিকল্পনা রয়েছে এবং সাংবাদিক প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, এআই, ফ্যাক্ট চেক, গুজব মোকাবিলা ও হেটস্পিচ শনাক্তের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।