Web Analytics

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি ২০২৬ সালের ১৯ এপ্রিল রোববার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা তেলের দাম বৃদ্ধিকে জনগণের ওপর চাপিয়ে দেওয়া এক ‘কৃত্রিম সংকট’ হিসেবে উল্লেখ করেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তেলের সংকটের অজুহাত দেখিয়ে হঠাৎ মূল্য বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন করে তুলবে। জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, জনগণ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বোঝা আর বহন করতে পারছে না। তিনি সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংক খাতে শৃঙ্খলা ও সিন্ডিকেট দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

অন্যান্য বক্তারা অভিযোগ করেন, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার মতপ্রকাশের কারণে অ্যাক্টিভিস্টদের হয়রানি করছে। তারা অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তি দাবি করেন এবং সতর্ক করেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে সরকারকে রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে। বক্তারা দ্রুত তেলের দাম কমানো ও বাজারে স্থিতিশীলতা ফেরানোর আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।