জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন পলাশ মাহমুদ। মঙ্গলবার তিনি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন দলের কেন্দ্রীয় দপ্তরের ই-মেইল ও অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে।
পদত্যাগপত্রে পলাশ মাহমুদ উল্লেখ করেন, ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা এবং চলমান পরিস্থিতি বিবেচনা করে তিনি মনে করেছেন, বর্তমান কাঠামোর ভেতরে থেকে দায়িত্ব পালন তার জন্য সমীচীন নয়। তিনি বলেন, এই সিদ্ধান্ত দল বা নেতৃত্বের প্রতি কোনো অনাস্থা বা অসম্মানের প্রতিফলন নয়, বরং দলের প্রতি দায়বদ্ধতা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার মানসিকতা থেকেই নেওয়া হয়েছে। তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পদত্যাগপত্র গ্রহণের অনুরোধ জানান।
পলাশ মাহমুদ ভবিষ্যতে গণতন্ত্র, ন্যায় ও জনস্বার্থসংশ্লিষ্ট ইতিবাচক উদ্যোগে ব্যক্তিগতভাবে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন। পদত্যাগপত্রের অনুলিপি জেলা আহ্বায়ক, জেলা সদস্যসচিব, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের কাছে পাঠানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।