Web Analytics

ভারতের মুম্বাইয়ে চলন্ত লোকাল ট্রেনে আরেক যাত্রীর সঙ্গে মারামারির সময় নিচে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেছেন এক ব্যক্তি। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চার্চগেট-ভিরারগামী দ্রুতগতির লোকাল ট্রেনে ঘটনাটি ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।

ট্রেনের দরজার কাছে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। ঘটনার একটি ভিডিওতে দুই যাত্রীকে একে অপরকে এলোপাতাড়ি ঘুষি মারতে দেখা যায়।

এক পর্যায়ে আঘাত এড়াতে একজন পেছনে সরে গেলে তিনি চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান। মুম্বাই সেন্ট্রাল স্টেশনের কাছে রেললাইনের ওপর পড়লেও ট্রেনের গতি তুলনামূলক কম থাকায় তিনি সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।