Web Analytics

চুয়াডাঙ্গায় মাদক মামলায় ফারুক হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক শম্পা বসু আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে; জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ১৫ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল পৌর এলাকার কোর্ট মোড়সংলগ্ন বাংলা মেডিকেলের সামনে মাদকবিরোধী অভিযান চালায়।

অভিযানের সময় পুলিশ ফারুক হোসেনের দেহ তল্লাশি করে তার কাঁধে ঝোলানো কালো কাপড়ের স্কুল ব্যাগ থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় এসআই আশরাফুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত কর্মকর্তা ইব্রাহিম আলী ২০১৯ সালের ৫ মার্চ তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত জানায়, রাষ্ট্রপক্ষের সাক্ষ্যপ্রমাণ ও নথিপত্র পর্যালোচনায় অভিযোগ প্রমাণিত হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।