Web Analytics

আঞ্চলিক সংঘাতের কারণে তেল পরিবহন ঝুঁকিতে পড়ার আশঙ্কায় হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে তেল রপ্তানির চেষ্টা করছে ইরাক। দেশটির প্রধান রাজস্বের উৎস তেল রপ্তানি সুরক্ষিত রাখতেই বাগদাদ এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ইরাক সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা মাজহার মুহাম্মদ সালেহ রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সিকে বলেন, আঞ্চলিক সংকটের প্রভাব মোকাবিলায় সরকার সক্রিয়ভাবে কাজ করছে। তাঁর মতে, পাইপলাইন ও বিকল্প পথ খোঁজা রাষ্ট্রীয় কৌশলের অংশ; এর লক্ষ্য ভূরাজনৈতিক সংঘাত থেকে তেল নীতি ও বিপণনকে দূরে রাখা।

সালেহ বলেন, হরমুজ প্রণালিতে তেল পরিবহনে বাধা দীর্ঘস্থায়ী হলে ইরাককে প্রতিবেশী দেশগুলোর ট্রানজিট অঞ্চলের ওপর বেশি নির্ভর করতে হবে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর আগে ইরাক প্রতিদিন প্রায় ৩৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত, যার ৮০ থেকে ৮৫ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে যেত। সরকারের লক্ষ্য বিকল্প পথে একই পরিমাণ রপ্তানি বজায় রাখা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।