Web Analytics

পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালেও ভারত প্রধানত হিন্দু অধ্যুষিত থাকবে, তবে দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হবে। গবেষণায় বলা হয়েছে, ভারতের মোট জনসংখ্যায় হিন্দুদের অংশ ২০২০ সালের ৭৯ শতাংশ থেকে ২০৭০ সালে ৭৬ শতাংশে নামতে পারে। একই সময়ে মুসলিমদের অংশ ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ হতে পারে। মুসলিম জনসংখ্যা প্রায় ৩৩ কোটি ৪০ লাখে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

পিউ বলছে, এই পরিবর্তনের প্রধান কারণ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর বয়স ও সন্তান জন্মদানের হারের পার্থক্য। ভারতে মুসলমানদের গড় বয়স হিন্দুদের তুলনায় কম এবং মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হার বেশি, যদিও এই ব্যবধান ক্রমে কমছে। ২০২৫ থেকে ২০৩০ সময়ে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ২ দশমিক ৩ এবং হিন্দু নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৮ হতে পারে।

পাকিস্তানের মুসলিম জনসংখ্যা ২০৭০ সালে দ্বিগুণের বেশি বেড়ে প্রায় ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে এবং দেশটি ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে প্রথম হবে। বাংলাদেশে মুসলিম জনসংখ্যা প্রায় ২১ কোটি ৮০ লাখ হতে পারে। পিউর হিসাবে, ভারতে হিন্দু জনসংখ্যাও ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ১৭ কোটি ৬০ লাখ বাড়বে; মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হবে এমন ইঙ্গিত গবেষণায় নেই।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।