Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম বলেছেন। রোববার এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা খুব শক্তিশালী এবং প্রার্থী বাছাইয়ে বড় সমস্যায় পড়তে হবে না।

ট্রাম্প বলেন, এত আগে কোনো সিদ্ধান্তের অর্থ হয় না, তবে তিনি নিজের মতামত জানাতে পারেন। তিনি ভ্যান্স ও রুবিওর পাশাপাশি আরও কয়েকজনের কথা উল্লেখ করে রিপাবলিকানদের ‘বেঞ্চ’ খুব ভালো বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের এমন কোনো শক্তিশালী বেঞ্চ নেই বলেও দাবি করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কঠোর হয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। এর প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে এবং যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ঊর্ধ্বমুখী হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।