বাজারে অস্থিরতার মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে। সোমবার, ২ নভেম্বর নতুন এই দাম ঘোষণা করা হয় এবং তা রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
একই আদেশে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ দশমিক ৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১ দশমিক ৯৫ টাকা করা হয়েছে। সেপ্টেম্বরে অটোগ্যাসের প্রতি লিটারের দাম ছিল ৭৩ দশমিক ০৯ টাকা। পাশাপাশি বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল। এক মাসেরও কম সময়ের মধ্যে নতুন সিদ্ধান্তে ওই দামের সঙ্গে আরও ২২৩ টাকা যোগ হলো।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।