Web Analytics

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ৬৬০ জন সুন্নি মুসলিম ধর্মীয় নেতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছেন। পার্স টুডের ৬ মার্চের প্রতিবেদনে বলা হয়, তারা এক যৌথ বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন প্রকাশ করেছেন এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে গভীর শোক জানিয়েছেন।

বিবৃতিতে খামেনির দীর্ঘ জীবনের সত্য প্রতিষ্ঠা, ইসলামের পক্ষে সংগ্রাম এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর ভূমিকার প্রশংসা করা হয়। ধর্মীয় নেতারা উল্লেখ করেন, তিনি শহীদের মর্যাদা লাভ করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছেন।

তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করা আলেম, চিন্তাবিদ ও স্বাধীনতাকামী মুসলমানদের ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।