Web Analytics

নোয়াখালীর চাটখিল উপজেলায় দুই ইয়াবা ব্যবসায়ীকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। শুক্রবার রাতে চাটখিল বাজার এলাকায় ইয়াবা বিক্রির সময় স্থানীয় লোকজন তাদের হাতেনাতে ধরে ফেলে। আটক ব্যক্তিরা হলেন চাটখিল পৌরসভার বারেক হাওলাদার বাড়ির সিএনজি চালক জামাল হোসেন মনার ছেলে মো. চয়ন (২২) এবং একই এলাকার ওমর ফারুকের ছেলে মো. ফাইয়াজ (২৩)।

স্থানীয় সূত্র জানায়, চয়নের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে চাটখিল থানা পুলিশের কাছে সোপর্দ করে। চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শনিবার সকালে আদালতের মাধ্যমে দুই আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।