Web Analytics

শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ১৮টি নতুন এসি বাস সার্ভিস চালু করেছে। বুধবার সকাল ১১টায় ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা সিটির গুরুত্বপূর্ণ ছয়টি রুটে বাসগুলো চলবে এবং শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে ক্যাম্পাসে পৌঁছাতে সহায়তা করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দীন হাসান রশীদ। সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। হাসান মাহমুদ রাজা বলেন, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত ও প্রয়োজনীয় সেবাকেও ইউআইইউ সমান গুরুত্ব দেয়।

২০১৮ সালে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের পর থেকে ইউআইইউ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস এবং ভর্তুকিভিত্তিক পরিবহনসেবা দিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়টির আশা, নতুন এসি বাসগুলো বিশেষত দূরবর্তী এলাকা থেকে আসা শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।