Web Analytics

ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান চালানো হলে মার্কিন বাহিনীকে অঞ্চল ছেড়ে নিজ দেশে ফিরতে বাধ্য করা হবে। শুক্রবার রাতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। তাঁর দাবি, মার্কিন বাহিনীকে ইতিমধ্যে পিছু হটে আরব সাগর ও উত্তর ভারত মহাসাগরে অবস্থান নিতে বাধ্য করা হয়েছে।

ইরানি বলেন, শত্রুপক্ষের বাধা ও অপপ্রচার সত্ত্বেও ইরানের সব সমুদ্রবন্দর পুরোপুরি সচল রয়েছে। তাঁর মতে, যুদ্ধের আগে চাপ তৈরিতে নৌ অবরোধ আরোপ করা হলেও চলমান যুদ্ধের মধ্যে এমন ঘোষণা সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার প্রমাণ। তিনি ইরানের নৌবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সমন্বিত প্রতিরোধের প্রশংসা করেন।

নৌপ্রধান দাবি করেন, প্রতিপক্ষ এখন হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি চাওয়ার পর্যায়ে নেমে এসেছে। তিনি আরও বলেন, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানি অভিযানে কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেনা যুদ্ধজাহাজে নিহত নাবিকদের হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেন তিনি। নতুন নির্দেশনায় ইরানি বাহিনী ভৌগোলিক সীমাবদ্ধতায় আবদ্ধ না থেকে সক্ষমতা বাড়াবে বলেও জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।