রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বৃহস্পতিবার সকাল ১১টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুক হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস. এম. কামরুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুলসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অধ্যাপক কামরুজ্জামান সাংবাদিকদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও বাস্তব দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। অধ্যাপক ফজলুক হক শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান। অধ্যাপক বকুল বলেন, সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্র সম্পর্কে গভীর ধারণা থাকা প্রয়োজন এবং সাংবাদিকতার অগ্রদূতদের চিনে তাদের কাজ নিয়ে চর্চা করা উচিত।
সমাপনী বক্তব্যে সভাপতি আশিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকতা একটি অনন্য দক্ষতা এবং এটি ঐক্যবদ্ধভাবে চর্চা করলে শিক্ষার্থীরা নিজেদের অধিকার রক্ষা করতে সক্ষম হয়। তিনি নবীনদের সাংবাদিকতায় আগ্রহ ও অংশগ্রহণের আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।