Web Analytics

দক্ষিণ কোরিয়া সফরকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, যুদ্ধ বা সামরিক হামলা চালিয়ে ইরানের পরমাণু সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের হামলা ইরানের পরমাণু কর্মসূচির কোনো স্থায়ী সমাধান দিতে পারবে না এবং এর পরিবর্তে কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানান।

ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, যদি কূটনৈতিক ও প্রযুক্তিগত আলোচনার নির্দিষ্ট কাঠামো না থাকে, তবে পরিস্থিতি আগামী কয়েক মাস বা বছরের মধ্যে আবারও খারাপ হতে পারে। তিনি হরমুজ প্রণালি উন্মুক্ত করতে সামরিক অভিযানের প্রস্তাবকে অবাস্তব বলে উড়িয়ে দেন এবং বলেন, এমন অভিযান সময়সাপেক্ষ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে প্রণালি দিয়ে যাতায়াতকারীরা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপকূলীয় হুমকির মুখে পড়বে।

তার বক্তব্যে ফ্রান্সের অবস্থান স্পষ্ট হয়েছে যে, ইরান ইস্যুতে সংঘাত নয়, বরং আলোচনাই সমাধানের পথ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।