Web Analytics

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের পলাশতলা বাক্কার মোড় এলাকায় পাহাড়ি ঢলের পানির চাপে একটি বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। এতে স্থানীয় কৃষকরা আউস ধান ও পাটের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ভারি বৃষ্টির কারণে বাঁধটির একটি অংশ ভেঙে বোরো ধানের ক্ষতি হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাঁধটি মেরামতের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সাম্প্রতিক ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে পরিস্থিতি আরও অবনত হয়েছে। কৃষকরা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে কয়েকশ একর জমি পানিতে তলিয়ে যাবে।

কৃষকরা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত বাঁধ সংস্কার করে কৃষিজমি ও ফসল রক্ষার দাবি জানিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।