Web Analytics

‘চব্বিশের বিপ্লবের চেতনা’ সমুন্নত রাখা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত সংগঠন ‘মঞ্চ ২৪’-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী ও প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমানের অনুমোদনে এই কমিটি গঠিত হয়। তরুণ সংগঠক ওমর ফারুক আহ্বায়ক এবং মেরাজুর রহমান তূর্য সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন রায়হান জুবায়ের, গাজী জিহাদ, মেহেদী হাসান মুরাদ, তামজীদ আহমেদ ও নুসরাত জাহান তিশা। সম্পাদকীয় দায়িত্বে আছেন মোহাম্মদ বিন আকবর, ইসমাইল হোসেন রিফাত, ফয়সাল আহমেদ সিফাত ও তাফহিমুর রহমান। আরও কয়েকজন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নবনিযুক্ত আহ্বায়ক ওমর ফারুক প্রতিশ্রুতি দিয়েছেন বৈষম্যহীন সমাজ গড়ে তোলার এবং ঢাকা দক্ষিণ শাখাকে শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তোলার। কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।