Web Analytics

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ভিত্তিতে জনগণ বিএনপি ও আওয়ামী লীগের পার্থক্য নির্ণয় করবে। শুক্রবার ফেনী শহরের মিজান রোডে দলের জেলা কার্যালয়ে এবি পার্টির আয়োজিত এক রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পরিবারতান্ত্রিক নেতৃত্ব ও বুর্জোয়া চরিত্রে দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই। জনগণ তাদের শাসন ব্যবস্থার চারটি বিষয়ে বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে মূল্যায়ন করবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর যদি জনগণ কোনো পরিবর্তন না দেখে, তাহলে হতাশা ও ক্ষোভ তাদের নতুনভাবে ভাবতে বাধ্য করবে।

মঞ্জু আরও বলেন, এবি পার্টি সংস্কার শেষে নির্বাচন চেয়েছিল, কিন্তু বিএনপি দ্রুত নির্বাচন চেয়েছে। সংস্কার হলে ঋণখেলাপি ও কালো টাকার মালিকরা নির্বাচনে অংশ নিতে পারত না। তিনি মনে করেন, যতক্ষণ পর্যন্ত সিস্টেম পরিবর্তন না হবে, ততক্ষণ নতুন রাজনীতির উত্থান সম্ভব নয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।