Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা ‘খুব ভালোভাবে এগোচ্ছে’ এবং দুই দেশের সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জানা যেতে পারে। ৫ আগস্ট ২০২৬ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা বিষয়টি জানতে পারব। ৪৮ ঘণ্টার মধ্যেই জানা যাবে।’ তবে সম্ভাব্য চুক্তির বিস্তারিত তিনি জানাননি।

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য এসেছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনার খবর রয়েছে। এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।

হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া হবে, নইলে ইরানকে ‘কঠিন আঘাত’ করা হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ না থাকলে ইরান আলোচনায় আসত না এবং বড় ধরনের হামলার প্রস্তুতির সময় ইরান আলোচনার অনুরোধ করেছিল। ইরান আবার আলোচনা থেকে সরে গেলে কঠোরভাবে আঘাত করা হবে বলেও তিনি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।