ইরানে চলমান যুদ্ধের মধ্যে শনিবার এক দিনে সর্বোচ্চ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। স্থানীয় সময় বিকেল ৫টা থেকে রাত ৯টার মধ্যে মাত্র চার ঘণ্টায় দেশজুড়ে অন্তত ৭০১টি হামলা হয়েছে। এর মধ্যে প্রায় ৭৪ শতাংশ হামলা হয়েছে রাজধানী তেহরান ঘিরে, যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
দ্য হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানায়, সংঘাত শুরুর এক মাসে বেসামরিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫১ জনে, যার মধ্যে অন্তত ২৩৬ জন শিশু। এই পরিসংখ্যান যুদ্ধের ভয়াবহতা ও মানবিক সংকটের গভীরতা তুলে ধরছে।
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরাইলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এবং সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।