Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া সরকার রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় এবং জাতীয় রাজস্ব বোর্ডকে ভয় নয়, বিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি করদাতাদের আস্থা অর্জনে দক্ষ ও টেকসই রাজস্ব ব্যবস্থাপনার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার বৈদেশিক সহায়তার ওপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপানোর নীতির বিরোধী। অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র ও উৎস বাড়াতে গণমুখী উৎপাদন নীতি নেওয়া হয়েছে বলে তিনি জানান। তাঁর মতে, এতে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, মানুষের আয় ও কর্মসংস্থান বাড়বে। ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, আন্তর্জাতিক কর, অর্থ পাচার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালিটিক্স বিষয়ে রাজস্ব কর্মকর্তাদের জ্ঞান বাড়ানোর কথাও বলেন তিনি।

তিনি কর প্রদান পদ্ধতি সহজ, অনলাইনভিত্তিক, দুর্নীতি ও হয়রানিমুক্ত করার আহ্বান জানান। কর-জিডিপি অনুপাত কম, করভিত্তি সংকীর্ণ এবং অর্থনীতির বড় অংশ অনানুষ্ঠানিক উল্লেখ করে তিনি সক্ষম ব্যক্তিদের করের আওতায় আনার ওপর গুরুত্ব দেন। একই করদাতাদের ওপর বারবার চাপ না বাড়িয়ে ডেটাভিত্তিক আধুনিক প্রশাসন গড়ে তোলার কথা বলেন তিনি। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত রাজস্ব আহরণ ইতিবাচক ছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।