প্রতিষ্ঠার এক বছরের মধ্যে মানবাধিকারভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস) দেশের ৩০ জেলা ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করেছে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের ডিফেন্ডাররা কেক কেটে এবং আনন্দ র্যালির মাধ্যমে দিনটি উদযাপন করেন।
তরুণদের মানবাধিকার রক্ষা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে ২০২৫ সালের ২ নভেম্বর এইচআরডিএস আত্মপ্রকাশ করে। সংগঠনটি জানায়, প্রতিষ্ঠার পর থেকেই তারা মাঠপর্যায়ে কার্যক্রম চালিয়ে আসছে। তাদের ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তরুণদের অধিকার আন্দোলনে সম্পৃক্ত করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ এবং মানবাধিকার কর্মী ইজাজুল ইসলাম। অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মনিরুজ্জামান। প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্যে নেতৃবৃন্দ মানবাধিকার সুরক্ষা, বৈষম্যহীন সমাজ গঠন এবং তরুণদের নেতৃত্বে দেশব্যাপী মানবাধিকার আন্দোলন জোরদারের প্রত্যয় জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।