Web Analytics

ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার স্বপ্ন কখনো পূরণ হবে না এবং তার বিরুদ্ধে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরভিলা শান্তি বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লিংকন অভিযোগ করেন, হাসিনা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন, দেশ থেকে পালিয়ে গিয়ে আবার ফেরার হুংকার দিচ্ছেন এবং দেশে আগুন-সন্ত্রাস শুরু করেছেন। তিনি বলেন, ধর্মচর্চা মানুষের মন-মানসিকতার পরিবর্তন ঘটায় এবং সৎ ও যোগ্য নাগরিক গঠনে সহায়তা করে।

দেশে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বিশেষ অতিথি চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, তিনি সব ধর্ম-বর্ণের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় কাজ করেছেন। তিনি বিবিরভিলা শান্তি বিহার ও আশপাশের এলাকার উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।