Web Analytics

২০০৭ সালে তোলা এক দাতব্য ফটোশুটের ছবিতে দেখা যায়, ২০ বছর বয়সী লিওনেল মেসি কোলে নিয়ে গোসল করাচ্ছেন পাঁচ মাস বয়সী এক শিশুকে। প্রায় দুই দশক পর সেই শিশুই এখন স্পেনের তারকা লামিন ইয়ামাল, আর মেসি আর্জেন্টিনার অধিনায়ক। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াইয়ের আগে ছবিটি আবারও ভাইরাল হয়েছে। নিউইয়র্কে টম ব্র্যাডির সঙ্গে আলাপকালে মেসি বলেন, ছবিটি জীবনের অদ্ভুত এক প্রতিচ্ছবি, যেখানে একসময়কার শিশু এখন তাঁর প্রতিপক্ষ।

মেসি ইয়ামালের প্রশংসা করে বলেন, মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠেছে এবং তার সামনে ইতিহাস গড়ার অনেক সুযোগ রয়েছে। তবে তিনি যোগ করেন, ফাইনালে আর্জেন্টিনা সর্বোচ্চ চেষ্টা করবে যেন ইয়ামাল সেই ইতিহাস তাদের বিপক্ষে না লেখে।

ছবিটি ২০০৭ সালের ডিসেম্বরে বার্সেলোনা, ইউনিসেফ ও দিয়ারিও স্পোর্তের যৌথ উদ্যোগে তোলা হয়েছিল। ইয়ামালের বাবা ২০২৪ সালে ছবিটি সামাজিক মাধ্যমে প্রকাশ করলে তা বিশ্বজুড়ে ভাইরাল হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।