ঢাকা-১৫ আসনের নির্বাচনি প্রচারে সক্রিয় রিকশাচালক শাহ আলম ভূঁইয়ার কবর জিয়ারত করতে কিশোরগঞ্জে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ৫৫ বছর বয়সী শাহ আলম ভূঁইয়া গত ৮ ফেব্রুয়ারি ইটনায় একটি নির্বাচনি জনসভায় যাওয়ার পথে নৌকায় স্ট্রোক করে মারা যান।
দলীয় সূত্র জানায়, রোববার সকালে ডা. শফিকুর রহমান ইটনার শিমুলবাক গ্রামে মরহুমের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা জানান এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি ঘোষণা দেন যে, মরহুমের দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদের সার্বিক দায়িত্ব তিনি নেবেন। এ সময় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
শাহ আলম ভূঁইয়া ঢাকার কাফরুল এলাকায় রিকশা চালাতেন এবং জামায়াতের সমর্থক হিসেবে দলীয় কার্যক্রমে অংশ নিতেন। নির্বাচনি প্রচারে অংশ নিতে তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন, যেখানে তার মৃত্যু ঘটে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।