Web Analytics

মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিয়ন্ত্রণ হারিয়েছেন এবং এখন তিনি চরম উদ্বেগে রয়েছেন। সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির গুরুত্বপূর্ণ সদস্য মারফি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান এখন চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে এবং এ নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে সমালোচনা বাড়ছে।

তিনি অভিযোগ করেন, ট্রাম্পের যুদ্ধ পরিচালনার কৌশল ব্যর্থ হচ্ছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান সরকার হরমুজ প্রণালি পুনরায় না খুললে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। মারফি এর আগেও এই অভিযানকে “ট্রাম্পের উন্মাদ যুদ্ধ” বলে উল্লেখ করে সতর্ক করেছিলেন যে, জ্বালানির দামের তীব্র বৃদ্ধি এখন পুরো মার্কিন অর্থনীতিতে প্রভাব ফেলছে।

আল জাজিরা সূত্রে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাতের প্রেক্ষিতে ওয়াশিংটনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।