Web Analytics

সাভারের রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায় সোমবার দুপুরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কিশোর ছেলে জিসানের বিরুদ্ধে। নিহত মহিন মিয়া (৩৮) সাভার থেকে দুধ কিনে ঢাকায় বিক্রি করতেন। ঘটনার পর প্রতিবেশীরা ১৫ বছর বয়সী জিসানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, মহিন মিয়া ও তার ছেলে দুজনেই গাঁজা সেবন করতেন। নেশা খাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে ঝগড়া ও বিবাদ হতো। এ ঘটনার পর সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সাভার মডেল থানা পুলিশ মহিন মিয়ার লাশ উদ্ধার করে তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।