Web Analytics

বেলজিয়াম কর্তৃপক্ষ যুক্তরাজ্য থেকে ইসরাইলের উদ্দেশে পাঠানো দুটি সামরিক সরঞ্জাম চালান জব্দ করেছে। ইসরাইলগামী অস্ত্রবাহী বিমানের জন্য দেশটির আকাশসীমা বা যাত্রাবিরতি নিষিদ্ধ করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। গত ২৪ মার্চ লিঁয়জ বিমানবন্দরে চালান দুটি আটক করা হয়, যা আগের দিন যুক্তরাজ্য থেকে ছেড়ে আসে। পরীক্ষায় দেখা যায়, চালানগুলোতে ফায়ার কন্ট্রোল সিস্টেম ও সামরিক বিমানের খুচরা যন্ত্রাংশ ছিল, যা সঠিকভাবে ঘোষণা করা হয়নি। এ ঘটনায় বেলজিয়াম ফৌজদারি তদন্ত শুরু করেছে।

ওয়্যালুন আঞ্চলিক সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান মুগ এই চালানের সঙ্গে যুক্ত, যার যুক্তরাজ্যে একটি কারখানা রয়েছে এবং ইসরাইলি পাইলট প্রশিক্ষণে ব্যবহৃত এম-৩৪৬ বিমানের যন্ত্রাংশ তৈরি করে। ডিক্লাসিফাইডের তথ্যে বলা হয়েছে, এর আগে অন্তত ১৭টি একই ধরনের চালান বেলজিয়াম হয়ে ইসরাইলে পাঠানো হয়েছিল। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ বিষয়ে বেলজিয়াম সরকারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ তাদের জানা নেই।

২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য সরকার গাজায় মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি বিবেচনায় ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির ৩০টি লাইসেন্স স্থগিত করে। বেলজিয়াম জানিয়েছে, এসব চালানের জন্য কোনো ট্রানজিট লাইসেন্সের আবেদন করা হয়নি এবং করা হলেও তা অনুমোদন দেওয়া হতো না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।