Web Analytics

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আলেম-ওলামাদের ওপর কোনো অবিচার বা জুলুম হতে দেওয়া হবে না। তিনি রোববার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেমদের করণীয় বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন মাদরাসাগুলো বঞ্চিত না হয় এবং তাদের প্রতি কোনো অবিচার না করা হয়।

তিনি বলেন, অতীতে চামড়ার দাম না পেয়ে তা মাটিতে পুঁতে ফেলার ঘটনা ঘটেছে, এবার যেন তা না হয় সে বিষয়ে সবাইকে সচেষ্ট হতে হবে। চামড়া ছাড়ানো ও সংরক্ষণে গুণগত মান বজায় রাখার আহ্বান জানান তিনি এবং সিন্ডিকেট ও দালালের দৌরাত্ম্য বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন। মন্ত্রী আরও জানান, স্বাধীনতার পর প্রথমবারের মতো ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় বক্তারা কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এতে ঢাকার বিভিন্ন মাদরাসা ও মসজিদের শিক্ষক, ইমাম ও ওলামারা অংশ নেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।