Web Analytics

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য নতুন সমঝোতা চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু সরাসরি ট্রাম্প প্রশাসনের কাছে তার উদ্বেগ জানিয়েছেন, বিশেষ করে লেবানন-সংক্রান্ত ধারা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিলম্ব নিয়ে। প্রস্তাবিত সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাবও রয়েছে।

চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারায় লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর সংঘাত স্থায়ীভাবে বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে এতে বলা হয়েছে যে ভবিষ্যতে হিজবুল্লাহ কোনো হামলা বা উসকানি দিলে ইসরাইল পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখবে।

নেতানিয়াহুর আশঙ্কা, ইরানের পারমাণবিক ইস্যুতে আলোচনা পিছিয়ে দিলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে। ইসরাইলি সূত্র জানিয়েছে, এ কারণেই তিনি ট্রাম্পকে বিষয়টি নিয়ে সতর্ক করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।