Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও অ্যাটর্নি জেনারেলের মেয়ে আদিবার ছবি ব্যবহার করে ফেসবুকে প্রতারণার অভিযোগে আইনজীবী শফিক নজরুলকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। মঙ্গলবার আদালত এই আদেশ দেন। খুরশীদ আলমের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, শফিক নজরুল ‘LAW DOCTOR’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করে বার কাউন্সিল পরীক্ষার্থীদের লক্ষ্য করে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিতেন।

মামলার তথ্য অনুযায়ী, তিনি প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার আশ্বাসে এক পরীক্ষার্থীর কাছ থেকে ধাপে ধাপে চার লাখ পাঁচ হাজার টাকা নেন। কিন্তু ১২ জুন অনুষ্ঠিত পরীক্ষায় ওই পরীক্ষার্থী অকৃতকার্য হলে প্রতারণার ঘটনা প্রকাশ পায়। পুলিশ সাত দিনের রিমান্ড চাইলেও আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের আরেক মামলায়ও শফিক নজরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, শেরেবাংলানগরে ‘Adomma Coaching Center’-এর আড়ালে ‘ল ডক্টর’ পেজ ব্যবহার করে বার কাউন্সিল পরীক্ষার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হতো।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।