Web Analytics

২০০৭ সালের সেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে পল্টন থানায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং ডিবি পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে। এর আগে সোমবার রাতে বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপি গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি শফিকুল ইসলাম। তিনি জানান, মাসুদের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে।

২০০৭ সালের জরুরি অবস্থার সময় মাসুদ উদ্দিন গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন এবং সেনাপ্রধান মইন উ আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন। সেই সময়ে বহু রাজনীতিক ও ব্যবসায়ীকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়।

অবসরের পর তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে ফেনীর মহিপাল হত্যাকাণ্ডসহ একাধিক মামলায় অভিযুক্ত এই সাবেক সেনা কর্মকর্তাকে প্রায় দুই বছর পর অবশেষে গ্রেপ্তার করা হলো।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।