Web Analytics

গাজীপুরের কালীগঞ্জে জমি দখল, চাঁদাবাজি, হামলা, মাদক কারবার, মামলা দিয়ে হয়রানি এবং কৃষিজমিতে অবৈধ বালু ভরাটের অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবিতে শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা অভিযোগকারী ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, তাঁর দুই ভাই আনিসুর রহমান রিপন ও সোহেল এবং কয়েকজনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের দাবি করেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও স্থানীয় প্রভাব ব্যবহার করে হাট, জমি, বালু ভরাট ও নির্মাণকাজে প্রভাব বিস্তার করা হচ্ছে। প্রতিবাদ বা অভিযোগ করলে মামলা ও নানা ধরনের হয়রানির শিকার হতে হয় বলেও কয়েকজন ভুক্তভোগী দাবি করেন।

দুবাইপ্রবাসী আলমগীর কবিরের প্রায় চার বিঘা জমি দখলের অভিযোগ এবং বায়েজিদ হাসান শিবলীকে মারধর করে পকেটে ইয়াবা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করার অভিযোগও তুলে ধরা হয়। ছয় দফা দাবিতে দখল হওয়া জমি উদ্ধার, অভিযোগগুলোর তদন্ত, কৃষিজমিতে বালু ভরাট বন্ধ, কথিত রাজনৈতিক প্রভাব খতিয়ে দেখা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।