Web Analytics

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন বুধবার সকালে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদে প্রতিনিধি নির্বাচিত হবেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ২১ হাজার ৭৩১ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে দুটি প্রধান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে— বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেল)। এছাড়া নয়জন স্বতন্ত্র প্রার্থীও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না।

নির্বাচন কমিশনের ঘোষণায় বলা হয়েছে, ২৯ ও ৩০ এপ্রিল সকাল থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সদস্য পদের ব্যালটে ১০টির কম বা বেশি ভোট দিলে তা বাতিল বলে গণ্য হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।