Web Analytics

নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি প্রথা ভেঙে এ বছরের ইসরাইল দিবস প্যারেডে অংশ নেননি। রোববার অনুষ্ঠিত এই প্যারেডে সাধারণত গভর্নর, সিটি মেয়র ও অন্যান্য রাজনৈতিক নেতারা অংশ নেন। কয়েক দশক ধরে ফিফথ অ্যাভিনিউতে অনুষ্ঠিত এই প্যারেডে এবারই প্রথম কোনো বর্তমান মেয়র অংশগ্রহণ থেকে বিরত থাকলেন, যা ফিলিস্তিনের প্রতি তাঁর সংহতির প্রকাশ হিসেবে দেখা হয়েছে।

দুই সপ্তাহ আগে মেয়রের কার্যালয় নাকবা স্মরণে একটি ভিডিও প্রকাশ করে। নাকবা শব্দের অর্থ ‘মহাবিপর্যয়’, যা ১৯৪৮ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় প্রায় সাত লাখ ফিলিস্তিনির বাস্তুচ্যুত হওয়ার ঘটনাকে নির্দেশ করে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, নির্বাচনি প্রচারণার সময়ই তিনি প্যারেডে অংশ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ইসরাইলি সরকারের বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করেছেন।

তিনি আরও নিশ্চিত করেন যে প্যারেডটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ, যিনি ইহুদি, প্যারেডে অংশ নেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।