Web Analytics

ব্রিটিশ সাংবাদিক ও লেখিকা লরেন বুথ বলেছেন, পশ্চিমা গণমাধ্যমে মুসলমানদের উগ্র, অসহিষ্ণু ও পশ্চাৎপদ হিসেবে যে চিত্র তুলে ধরা হয়, তা তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতার সঙ্গে মেলে না। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারের সৎবোন বুথ ২০১০ সালে ইসলাম গ্রহণ করেন। ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর ও মুসলিম সমাজের মানুষের সঙ্গে মেলামেশা তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে বলে তিনি জানান।

দ্য গার্ডিয়ানে লেখা নিবন্ধে বুথ বলেন, মুসলিম নারীদের সম্পর্কেও তাঁর একসময় ভুল ধারণা ছিল। ফিলিস্তিন, মিসর, জর্ডান ও লেবাননে বিভিন্ন বয়সী নারীর সঙ্গে পরিচয়ের পর তিনি তাঁদের শিক্ষিত, কর্মজীবী এবং গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্বে নিয়োজিত দেখতে পান। নারীর ওপর নিপীড়ন ও বৈষম্যের সবকিছুকে ইসলামের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয় বলেও তাঁর বক্তব্য; স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও পুরুষতান্ত্রিক রীতিনীতির প্রভাবও রয়েছে।

ইরানের কোম শহরে ফাতিমা মাসুমা (রা.)-এর মাজারে আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রায় ছয় সপ্তাহ পর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন বুথ। পরে তিনি নিয়মিত নামাজ, কোরআন পাঠ ও হিজাব পরিধান শুরু করেন। ২০১৮ সালে মাশহাদের একটি সম্মেলনে অংশ নেওয়া নিয়ে বিতর্ক হলেও, ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি বা গোয়েন্দা সংস্থায় নিয়োগের কোনো প্রমাণিত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।