Web Analytics

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সংসদবিষয়ক দায়িত্ব বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। পুনঃরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন দায়িত্ব বণ্টনের আদেশ কার্যকর থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদবিষয়ক কার্যাবলি সম্পাদন করবেন সালাহউদ্দিন আহমদ। তাঁর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে এ দায়িত্ব পালন করবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ড. আবদুল মঈন খান রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সংসদসংক্রান্ত দায়িত্ব পালন করবেন। সংসদ চলাকালে তাঁর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব সামলাবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৭ মার্চ, ৬ এপ্রিল, ১৬ জুলাই ও ২৩ আগস্ট ২০২৬ তারিখের মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয়াবলি অপরিবর্তিত থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।