Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় ন্যাটোর সদস্য দেশগুলো পর্যাপ্ত সহায়তা দেয়নি। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করেছে, কিন্তু যখন ছোটখাটো বিষয়ে সহযোগিতা প্রয়োজন হয়, তখন ন্যাটো মিত্ররা সহায়তা করতে অনাগ্রহ দেখায়। ট্রাম্প সতর্ক করে বলেন, ভবিষ্যতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রও ন্যাটোভুক্ত দেশগুলোকে সহায়তা না-ও করতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, ন্যাটো মিত্রদের এই অনীহা যুক্তরাষ্ট্রের জন্য অন্যায্য, কারণ দেশটি জোটের জন্য বিপুল অর্থ ব্যয় করে। ট্রাম্প ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রও চাইলে একইভাবে প্রতিক্রিয়া জানাতে পারে।

ন্যাটো জোটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকা সত্ত্বেও ট্রাম্প আগামী মাসে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।